স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।এঘটনাটি ঘটেছে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামে।ওই গ্রামের মৃত তফের আলী মন্ডলের চার ছেলে জয়নাল আবেদীন মন্ডল, আব্দুস সালাম মন্ডল, আবুল কালাম মন্ডল ও মকলেছুর রহমান মন্ডল তাদের বাড়িতে ৯ নভেম্বর রোববার দুপুরে এ সংবাদ সন্মেলনের আয়োজন করে।সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন,জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৮ নভেম্বর দিবগত রাত সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী জাকারিয়া হোসেন মিলনের নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল লোক হামলা চালিয়ে তাদের টিন দিয়ে ঘেরা বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বিভিন্ন মালামাল তছনছ করে। এ-সময় তারা ৯৯৯ নাইনে ফোন দেন এবং তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মন্ডলসহ গ্রামের গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন