• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উৎযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৩১৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম ,আত্রাই(নওগাঁ) প্রতিনিধও: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।

সভাপতি তার বক্তব্যে বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন।

তিনি বলেন, এই পদক্ষেপগুলি জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমাতে পারে। সকলের উচিত দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখা এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মামনুর রশিদ, নাজিমুদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category