• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও আত্ন- অনুসন্ধান অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ২৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

প্রযুক্তি ও সমতায়, কল্যাণ সমতায় আস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও আত্ম-অনুসন্ধানমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারি দিবসটি পালন করা সম্ভব হয়নি। শোক পরবর্তী কর্মসূচি হিসেবে শনিবার (৩ জানুয়ারি) যথাযথ মর্যাদায় এটি উদযাপন করা হয়েছে। ​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাগুলো আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাজসেবাকে কেবল দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণের সেবা নিশ্চিত করা। যোগ্য ব্যক্তিরাই যেন সরকারি এই সুযোগ-সুবিধা পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

​বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, কার্যনির্বাহী সদস্য মো. রুহুল আমিন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী সিরাজ উদ্দিন ও আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সুষম বণ্টনের ওপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category