• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর আত্রাইয়ে ঝাড়ফুঁকের নামে ভয়াবহ সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর আত্রাই উপজেলায় কথিত কবিরাজের ঝাড়ফুঁকের সময় সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার তিলাবদূরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, জয়দেবকে সুস্থ করার নামে মান্দা এলাকার এক কবিরাজ ‘বেহুলা-লক্ষিন্দরের গান’ আয়োজন করে ঝাড়ফুঁক চলাকালে তার গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেয়। একপর্যায়ে সাপটি তাকে কামড় দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঝাড়ফুঁক ব্যর্থ হলে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর কবিরাজ পালিয়ে যায়।

খবর পেয়ে শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category