• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা

দিনকাল বিডি ২৪ / ৪০ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে পাইলসের অস্ত্রোপচারের পর নাসিমা বেগম নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এবং একাধিক টেলিভিশনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে হাসপাতালটি পরিদর্শনে যান জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক অংশ বন্ধের নির্দেশ দেন।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং যাবতীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি আল-মদিনা হাসপাতালে পাইলসের অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় নাসিমার মৃত্যু হয়। অভিযোগ ওঠে, অস্ত্রোপচারের আগে রোগীর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ছিল মাত্র ৭ দশমিক ৪ গ্রাম/ডেসিলিটার, যা অস্ত্রোপচারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ পরবর্তীতে ৯ দশমিক ৬ দেখিয়ে একটি নতুন ভুয়া রিপোর্ট তৈরি করা হয়—এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা, চিকিৎসা নথিতে হিমোগ্লোবিনের দুই ধরনের ভিন্ন তথ্য এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসায় অবহেলা ছিল কি না—তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা প্রয়োজন।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্তের মাধ্যমে চিকিৎসায় অবহেলা ও জাল রিপোর্টের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category