• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর মান্দায় অভয়াশ্রমের মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ মাহবুবুজ্জামান

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সেতু,নওগাঁ প্রতিনিধিঃ মান্দা উপজেলার বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম এলাকার মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। অভয়াশ্রমের কার্যক্রম আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে চলছে বিভিন্ন উন্নয়ন ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন। উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল-এর সহযোগিতায় বর্তমানে অভয়াশ্রম এলাকায় সংস্কার কাজ চলমান রয়েছে। মৎস্য শিকারীদের দৌরাত্ম্য কমাতে পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজও দ্রæতগতিতে এগিয়ে চলছে। এ উপলক্ষে বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার দায়িত্ব। অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মলয় কুমার ঘোষ, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় স্থানীয়রা অভয়াশ্রম রক্ষায় প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং মৎস্য সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category