• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর মান্দায় চোলাই মদের উপাদান ও নগদ টাকাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ ডলি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) ও মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকাসহ ডলি রানী ঋষি নামের এক ‘মাদক সম্রাজ্ঞী’কে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে তার স্বামী সমোর সাহা ওরফে সুমন পালিয়ে যান।
শুক্রবার (২৬ জুন) রাত পৌনে আটটার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ ঋষি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ডলি রানী ওই এলাকার পলাতক আসামি শ্রী সমোর সাহা ওরফে সুমনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই মোকাররম হোসেন, এএসআই রবিউল ইসলাম, এএসআই শামসুল আলম, এএসআই ময়নুল ইসলাম ও পুলিশের একটি দল ঋষি পাড়ায় অভিযান চালায়। এ সময় ডলি রানী ও সুমনের বাড়ির আঙিনায় তল্লাশি চালিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ লিটার চোলাই মদের উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। একই সঙ্গে ডলির হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এই ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ডলি ঋষিকে শনিবার (২৭ জুন) আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category