• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে আবাদপুকুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ড্রামে অতিরিক্ত তেল দিতে রাজি না হওয়ায় মান্দায় ‘সরকার ফিলিং স্টেশনে’ অতর্কিত হামলা: মালিকসহ আহত ২ মান্দায় গ্রাম আদালতে আস্থা ফিরছে মানুষের থানা-কোর্টে দৌড়াতে হচ্ছে না, কম খরচে দ্রুত মিলছে সমাধান শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানি প্রতিযোগিতা বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার চকহরিনারায়ণ মাদ্রাসায় অনিয়মের পাহাড় ৬ বছর নিখোঁজ কর্মীর বেতন লুট, সুপারের ‘পারিবারিক’ নিয়োগ মিশনে ফুঁসছে এলাকাবাসী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নওগাঁর মান্দায় ৬২০০ লিটার ডিজেলসহ দুই জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৩০ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি লরি ও ৬ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চকভবানী গ্রামের ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আনোয়ার হোসেন (৩৬)।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ ডিপো থেকে একটি তেলবাহী লরিযোগে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে আসা হয়। গভীর রাতে লরি থেকে ডিজেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে হাতেনাতে দুই জনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে লরি চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি তেলবাহী লরি, পাঁচটি ব্যারেলে রাখা মোট ৬ হাজার ২০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আনোয়ার হোসেন জানান, তিনি ডিপো থেকে প্রায় ৮ হাজার লিটার তেল নিয়ে এসেছিলেন। পুলিশের অভিযানের আগেই কিছু তেল বিক্রি বা সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘অবৈধভাবে তেল মজুতের দায়ে পুলিশ বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category