• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু, জেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাজেদুর রহমানসহ সকল পর্যায়ের বিচারক, গণপূর্ত, সরকারি কৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, ট্রাইব্যুনালের মামলা সমূহ দ্রুত নিস্পত্তি হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছেন মর্মে মত প্রকাশ করেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।

সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ বলেন, নওগাঁয় মামলাজট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিস্পত্তিতে আগামিতেও সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের যার যার আইন নির্ধারিত ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category