• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে বিতর্ক কর্মশালা-২০২৩

দিনকাল বিডি / ১৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ জুন, ২০২৩

মোছা.জান্নাতী বেগম,নজরুল বিশ্ববিদ্যালয় :

গত ১৬ই জুন, ২০২৩ প্রথম আলো বন্ধুসভা, জাতীয় কবি গত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে আয়োজিত হলো বিতর্ক কর্মশালা – ২০২৩।উক্ত কর্মশালাতে প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি এবং জাতীয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি উত্তম রায়। এছাড়াও ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকশ আরো কয়েকজন বিতার্কিক। এই বিতর্ক কর্মশালায় একই সাথে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলী, কার্যকরী সদস্যবৃন্দ এবং নতুন যুক্ত হওয়া বন্ধুরা।

কর্মশালাটি সভাপতি মেহেদী হাসান পল্লব এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এছাড়াও বক্তব্য রাখেন জাফর সাদিক সহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। একই সাথে সকল অতিথির উপস্থিতিতে পরবর্তী ইভেন্ট স্কিলস আপ ১.০ এর লগো উম্মোচন হয়। যেই ইভেন্টটি নতুন বন্ধুদের বিভিন্ন স্কিলকে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করবে। থাকবে বিভিন্ন ওয়ার্কশপ এবং কর্মশালার আয়োজন। লগো উম্মোচনের পর শুরু হয় মূল অনুষ্ঠান বিতর্ক কর্মশালা ২০২৩।বিতর্ক নিয়ে নানামুখী আলোচনা হয় দীর্ঘ ১:৩০ঘন্টা। তিনি তার বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরছিলেন বিতর্কের নানন বিষয়। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের দ্বিধামুক্ত করা হয়। সর্বশেষে আতিয়া শারমিন আঁখি র সঞ্চালনায় আয়োজিত হওয়া এই বিতর্ক কর্মশালার সমাপ্তি হয় সাধারণ সম্পাদক তকিব হাসান এর সমাপনী বক্তব্যর মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category