• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

নলডাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি -২০হাজার টাকা জরিমানা।

দিনকাল বিডি ২৪ / ১৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের পীরগাছা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনের নিকট থেকে ৫০০ লিটার ডিজেল এবং ৫০০ লিটার পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হয়, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করছিলেন। প্রতি লিটার ডিজেল ১২০ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান।
অভিযান শেষে জব্দকৃত ৫০০ লিটার পেট্রোল স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দিয়ে সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। একইভাবে জব্দ করা ৫০০ লিটার ডিজেলও কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category