• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নাগেশ্বরীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন ফাকু নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র। তিনি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাস্টারপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফাকুকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category