• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২১১ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জুন, ২০২৫

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি,,

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপি নিরাপদ খাদ্য(ফল ও সব্জি)উৎপাদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ ৪’জুন বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)’র আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুলের কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূরের সঞ্চালনায় দিনব্যাপি কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। কর্মশালায় বক্তব্য ও প্রজেক্টর শেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও সফলতার গল্প শুনান নাচোলের সফল আম(ফল) উদ্যোক্তা রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই উত্তম কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে। কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category