মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম সদস্যদের অংশগ্রহণে নির্বাচন সংক্রান্ত মতবিনিময়সভায় মতামত প্রদান করেন। নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রির্টানিং অফিসার গোলাম রব্বানী সরদার। এসময় বক্তব্য রাখেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, উপজেলা রিপোটার্স ইউনিটি’র সভাপতি- মোঃ ইব্রাহীম বাবু, পৌর প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন,এসময় সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।