মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিনি সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, পাক হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাজধানী ঢাকাসহ সারাদেশে ওই রাতে নিরস্ত্র বাঙালী বুদ্ধিজীবিদের গণহত্যা চালায়। পাকিস্তানী শাসকরা মনে করেছিল ততকালীন পূর্ব পাকিস্তানে বুদ্ধিজীবিদের হত্যা করলে পূর্ব পাকিস্তান মেধাশুণ্য হয়ে যাবে। এসময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু। এসময় সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, বীর মুক্তিযোদ্ধাগণসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় শনিবার সন্ধা ৭টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ¦লনের জন্য গঠিত উপ-কমিটির সদস্যদের অবহিত করা হয়।