মাঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ “নাচোল এরিয়া অফিসের” আয়োজনে আজ ২৪সে জুন (মঙ্গলবার) উপজেলার কসবা ইউনিয়নের রানীদিঘী গ্রামে, ১৬টি গ্রারেম দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টীদের নিয়ে নিরাপদ পানি ব্যবহার ও ব্যক্তিগত স¦াস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এরিয়া ম্যনেজার নিকোলাস মুরমুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী (জনস¦াস্থ) মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি কসবা ইউনিয়নের স¦াস্থ পরিদর্শক জাকারিয়া, এরিয়া সুপার ভাইজার এ্যাম্ব্রোশ টুডু। তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন পানির অপচয় রোধ করতে হবে এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। সেই সাথে নিজে ও পরিবার কে পরিস্কার পরিছন্ন রাখতে হবে তবেই বিভিন্ন ধরনের রোগ জীবানু থেকে রক্ষাপাবে।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টী নারী ও পুরুষ।