• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোলে পরকীয়ার টানে নববধূ নিখোঁজ, উদ্ধারে পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

​নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বামীর দেওয়া স্মার্টফোনে পরকীয়ার জেরে ১৩ বছরের এক কিশোরী নববধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২১ ডিসেম্বর ফতেপুর ইউনিয়নের দিয়াড় খোলসি গ্রাম থেকে মুক্তারা খাতুন নামে ওই কিশোরী নিখোঁজ হয়। তবে নিখোঁজের ৬ দিন পার হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ পরিবারের। ​নিখোঁজ মুকতার হোসেনের মেয়ে মুক্তারা খাতুন গত ২১ ডিসেম্বর দুপুরে মায়ের সাথে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়।
​মাত্র ৪ মাস আগে পারিবারিকভাবে রহনপুরের মামাতো ভাই আকাশের সাথে তার বিয়ে হয়েছিল। নিখোঁজ কন্যার পিতা মুকতার হোসেনের দাবি, জিডি করতে ৫০০ টাকা এবং মোবাইল ট্র্যাকিংয়ের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ৬ হাজার টাকা নিয়েছেন। এছাড়া উদ্ধার অভিযানের জন্য আরও ৫০ হাজার টাকা দাবি করেছেন ওই কর্মকর্তা। ​তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান টাকা দাবির বিষয়টি অস্বীকার করে জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। নাচোল থানার ওসি আছলাম আলী জানান, টাকা দাবির বিষয়টি তার জানা নেই; অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। ​এদিকে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার ও স্বজনদের। ​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category