• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নাচোলে যানজটমুক্ত নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যানজটমুক্ত নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় নাচোল পৌরসভার আয়োজনে পৌর প্রশাসন, পৌর নাগরিক,থানাপুলিশ, আনসার-ভিডিপি, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার সুফিয়া আক্তার। নাচোল পৌর এলাকায় যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে বক্তাগণ সকল যানবাহন মালিক ও পৌর নাগরিকদের প্রতি পৌর আইন মেনে চলার ও সড়কের পাশে নির্মানসামগ্রী রেখে যানজট সৃষ্টি না করার আহŸান জানান। ১৩ অক্টোবর থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপি এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category