• বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ের প্রেক্ষিতে রাণীনগরে বেহাত হওয়া মসজিদের জায়গার দখল পেতে গ্রামবাসীদের বাঁশের বেড়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকসহ নিহত ৩ বাঘায় ঘর ভঙেে দওেয়ায় গোডাউনে রাত কাটছে ৫ সদস্যরে পরবিাররে নাটোরের সিংড়ায় আদিবাসীদের নিয়ে আলোচনা সভা রাজশাহী নগরীতে গাঁজা ও এসকাফ সিরাপ- সহ মাদক কারবারী গ্রেফতার -৩ রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বৃত্তি প্রদান, ৪৪ শিক্ষার্থী উপকৃত ডিবির অভিযানে রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুইজন গ্রেফতার গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড নাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ

নাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ ইব্রাহীম বাবু স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলওয়ের
জায়গা লিজ নেওয়ার নাম করে একটি অস্থায়ী গোডাউন ভেঙে ভেতরে থাকা
সরকারি মালামাল ও সীমানা প্রাচীরের টিন লুটের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত লিজগ্রহীতা আব্দুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে
গোডাউনসহ রেল সম্পদ আত্মসাতের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র
ক্ষোভ বিরাজ করছে। রেলওয়ে সূত্রমতে জানা গেছে, ২০১৯ সালের ১৬ মার্চ
বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২-এর স্বাক্ষরিত এক চিঠিতে
নাচোল স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে শ্রীরামপুর মৌজায় (জে এল নং-৭৫)
১৮,২৬৯ বর্গফুট জমিতে একটি অস্থায়ী গোডাউন তৈরির অনুমোদন
দেওয়া হয়। মূলত নাচোল ৩ নং গ্যাং-এর রিলিজকৃত রেললাইনের মালামাল
সংরক্ষণের জন্য এই গোডাউনটি ব্যবহৃত হয়ে আসছিল। স্থানীয় ও
নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তার
যোগসাজশে ওই গোডাউনসহ জমিটি লিজ নেন শ্রীরামপুর গ্রামের
আব্দুল মান্নান। লিজ পাওয়ার পর ২৮ এপ্রিল আব্দুল মান্নানসহ তার
সহযোগীরা  কাউকে কিছু না জানিয়েই প্রভাাব খাটিয়ে
গোডাউনটি ভেঙে ফেলেন। এছাড়া তারা গোডাউনে থাকা (লোহার
লাইন,শিলিপার ও কাট) সরকারি মালামাল ও সীমানা প্রাচীরের টিন সরিয়ে
ফেলার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে জিআরপি (এজচ) ও আরএনবি
(জঘই) হস্তক্ষেপে মালামাল লুটের চেষ্টা ব্যাহত হলেও বর্তমানের মূল্যবান
সম্পদগুলো সেখানে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এবিষয়ে আমনুরা রেলওয়ে
পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে
ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, ্য়ঁড়ঃ;লিজ
নিলেও রেলওয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে স্থাপনা ভেঙে তারা অপরাধ করেছেন।
আমনুরার এসএসএই/ওয়ে (অতিরিক্ত দায়িত্ব) বি এম বাকিয়াতুল্লাহ্ধসঢ়;
জানান, লিজগ্রহীতা টিন খুলে ফেলেছেন এবং স্লিপারগুলো সরিয়ে
রেখেছেন বলে তিনি শুনেছেন। তবে গোডাউনের মালামালের চার্জ এখনো
কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো
হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালক ফরিদ আহম্মেদ
বলেন, ্য়ঁড়ঃ;ওই স্থানে রেলের গোডাউন ছিল তা আমাদের জানা ছিল না, তাই লিজ
দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে দ্রুত লিজ বাতিল করা হবে। অভিযুক্ত
আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম মাফিক লিজ
নিয়েছেন। লিজ প্রাপ্ত জমি বসবাস উপযোগী করার জন্য পুরাতন ও
অকেজো মালামাল সরিয়ে তিনি সেখানে তারের বেড়া দিয়েছেন। বিগত ৮
বছর ধরে ব্যবহৃত রেলওয়ের ৪২ শতক জায়গা লিজ দেওয়া এবং প্রায় ৬০ লাখ টাকার
সরকারি মালামাল আত্মসাতের উপক্রম হলেও রেল কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতায়
জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত
এবং সরকারি সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category