• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোলের রাণী ইলামিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হবে

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- আগামীকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলের রাণীমা খ্যাত তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী রাণী ইলামিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালিত হবে। রাণী ইলামিত্র স্মৃতি সংসদ ১৩ অক্টোবর রবিবার ইলামিত্রের স্মৃতি বিজড়িত রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগহশালা পাঙ্গনে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা ও আলোচনাসভার আয়োজন করেছেন। উল্লেখ্য, জেলার বরেন্দ্র অঞ্চল নাচোলে সাঁওতাল তুড়ি, ঝাঙড়, ওরাও, পৈলা, কোল, মাহাতো, বর্মণসহ প্রায় ১৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের লোকেরা বর্গচাষী হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিল। ততকালীন পূর্ব পাকিস্তানের চাঁপাইনবাবগঞ্জ (ততকালীন চাঁপাইনবাবগঞ্জ মহুকমা ও মবৃহত্তর মালদহ জেলা)র বরেন্দ্র অঞ্চলের মরুময় জমিতে শুধু একটি ফসল(ধান) উৎপাদন হত। জমিদারী প্রথা বিলুপ্ত হলেও ভূমি মালিকরা জমিতে উৎপাদিত ফসলের ন্যয্য অংশ বর্গা চাষীদের দিতেন না। এ নিয়ে বর্গা চাষী ও ভূমি মালিকদের মধ্যে প্রায়ই বিরোধ লেগেই থাকত। ওই সময় পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে স্বরাজ আন্দোলন চলছিল। কিন্তু ততকালীন পাকিস্তান পুলিশ আন্দোলন ঠেকাতে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় নাচোলে কেন্দুয়া, ঘাষুড়া, রাওতাড়া, ধরইল, শ্যামপুর এলাকায় রাণী ইলামিত্রের স্বামী রমেন মিত্রের জমিদারী পরগনায় বর্গা চাষীদের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে জমিতে উৎপাদন খরচ এক ভাগ, বর্গা চাষীর জন্য এক ভাগ ও জমি মালিকের জন্য এক ভাগ এ তিনভাগা(তে-ভাগা) ণীতি প্রবর্তণ করেন। কট্টর বাম পন্থী রাণী ইলামিত্রের এ তে-ভাগা নীতি অন্যান্য জমিদার(ভূমি মালিক)গণ মেনে নিতে পারেননি। ওই সময় পাকিস্তান সরকারের পুলিশের সাথে বর্গা চাষীদের সংঘর্ষ হয়। রাস্ট্রের বিরুদ্ধে ষড়যন্তের অভিযোগে রাণী ইলামিত্রের নামে হুলিয়া জারি করে পাকিস্তান সরকার। এতে ক্ষিপ্ত হয়ে সংঘাতে জড়িয়ে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বর্গা চাষীরা। এক পর্যায়ে পাকিস্তান পুলিশ বাহিনীর হাতে আটক ও নির্যাতনের শীকার হন রাণী ইলামিত্র। পরে অবশ্য মুক্তি পান ইলামিত্র। সেই থেকে নাচোলের বর্গা চাষীদের নিকট ইলামিত্র নাচোলের রানীমা হিসেবে চিহ্নিত হন। ১৩ অক্টোবর নাচোলের হিন্দ-মুসলিম সম্প্রদায়কে নিয়ে রাণী ইলামিত্র স্মৃতি সংসদ বীরাঙ্গনা ইলামিত্রের ২২তম প্রয়ান দিবসে তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category