• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসন বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

দিনকাল বিডি ২৪ / ১৯৯ Time View
প্রকাশঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদের নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ। তিনি নাটোরের বড়াইগ্রামের জোনাইলের কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট জন গমেজ এর সহধর্মিণী। আন্না মিনজ এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এ খবর পাওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন এই অঞ্চলের খ্রিস্টান ও নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।
মনোনয়নপ্রাপ্ত এমপি আন্না মিনজ এর স্বামী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা এডভোকেট জন গমেজ নিজেকে বিএনপি’র একনিষ্ঠ কর্মী পরিচয় দিয়ে তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত নাটোরের প্রার্থী আন্না মিনজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সম্মানিত মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে মহান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আন্না মিনজকে মনোনয়ন দেওয়ায় এবং তাঁদের সুদূরপ্রসারী চিন্তা, নেতৃত্ব ও তার উপর আস্থার জন্য আমরা পরিবার ও সম্প্রদায়ের পক্ষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্না মিনজ “খ্রিস্টান ও নৃগোষ্ঠী জাতিসত্তা” উভয় সম্প্রদায়ের সুপরিচিত, সুযোগ্য ও গর্বিত প্রতিনিধি। আন্না ব্যক্তি ও পারিবারিক জীবনে এবং কর্ম জীবনে একজন দক্ষ নেতৃত্ব ও সফল ব্যক্তিত্ব। আপনারা সবাই আন্নার জন্য দোয়া ও শুভকামনা রাখবেন। তিনি যেন সুবিধাবঞ্চিত জনগণ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নে সফলভাবে ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা আহ্বায়ক ও বড়াল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অমর ডি কস্তা ইন্স্টাগ্রামে লিখেছেন, দেশের সকল ধর্ম-বর্ণ-সংস্কৃতিকে বিবেচনায় নিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি সুন্দর ও পরিচ্ছন্ন মহান সংসদ গড়ার চেষ্টা করছেন এবং তাতে সফল ও প্রশংসিত হয়েছেন এবং হচ্ছেন। আন্না মিনজ একজন সফল ও সুযোগ্য নারী নেত্রী। তাঁর নেতৃত্ব এই দুই উপজেলার অতি সাধারণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনবে।
বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। আন্না মিনজ এমপি হিসেবে মনোনয়ন পাওয়াটাও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া ও বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতাদের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা সভাপতি প্রদীপ নাকরা বলেন, সংসদে অধিকার বঞ্চিত নৃগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য একজন প্রতিনিধি অবশ্যই থাকা দরকার। বর্তমান বিএনপি সরকারের এই উদার, নিরপেক্ষ ও গণতান্ত্রিক ভাবনাকে সম্মান জানাই। ধন্যবাদ জানাই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ সকল নীতি নির্ধারকদের। আশা করি আন্না মিনজ নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনে যোগ্য ও প্রশংসিত ভূমিকা রাখতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category