• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছর করে স্বশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালতের বিচারক। আজ রবিবার বেলা ১২ টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হল,আরিফা খাতুন,আসাদুল ইসলাম,আব্দুর রশীদ ও জিহাদ আলী।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের মোবারক হোসেন ২০২০ সালের ১৫ জুন বাড়ির পাশের বেড়ি বিলে পটলের জমিতে কাজ করতে যায়। এরপর মোবারক দুপুরে একই এরাকায় তার শ্বশুড় বাড়িতে খাওয়া শেষ করে পুনরায় বিলে জমিতে চলে যায়। এদিকে বিকেল শেষে সন্ধ্যা হতে চললেও মোবারক বাড়িতে ফিরে না আসলে তার স্ত্রী ও শ্বশুড় বাড়ির লোকজন বিলে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যার পর বিলের মধ্যে থেকে মোবারক হোসেনের হাত পা পাট দিয়ে বাধা অবস্থায় দেখতে পায় তারা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত মোবারক হোসেনের স্ত্রী মোছাঃ রানী বেগম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আরিফা খাতুনের স্বীকারোক্তিতে হত্যাকান্ডে জড়িত আসাদুল ইসলাম,আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ও এবং তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দী নিয়ে আদালতে প্রতিবেদন দাখিন করেন। দীর্ঘ প্রায় ৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক আজ অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণায় বাদি পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category