• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নারীদের স্বাবলম্বী করতে নওগাঁর রাণীনগরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

দিনকাল বিডি ২৪ / ২৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নারীদের স্বাবলম্বী করতে নওগাঁর রাণীনগরে
১৫ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে
বসুন্ধরা শুভসংঘ রানীনগর উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল
নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন
মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,
বসুন্ধরা শুভসংঘের পরিচালক
জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো: মামুন,
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আল মামুন, বসুন্ধরা
শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়াছির আরাফাত রাফি,
প্রচার সম্পাদক, শাহ্ধসঢ়; মো. হাসিবুর রহমান হাসিব, বসুন্ধরা, জেলা
কমিটির উপদেষ্টা জাহিদ রাব্বানী রশিদ, শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার
সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রাণীনগর
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক
সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সদস্য রায়হানুল হক, সাইফুল ইসলাম শাহীন,
বগুড়া জেলার আদমদীঘি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আমিনুল ইসলাম
সুমন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক
আশিকুজাম্মান ছোটন, কালের কন্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম
তরফদার, কালের কন্ঠ আদমদীঘি উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু,
বাংলানিউজ২৪ নওগাঁ জেলা প্রতিনিধি তৌহিদ ইসলাম, কালের কণ্ঠ
রাণীনগর উপজেলা প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:
রাকিবুল হাসান বলেন, তিন মাস প্রশিক্ষণ শেষে অসচ্ছল নারীদের মাঝে
সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা শুভসংঘের মহৎ উদ্যোগ। এমন আয়োজনের
মধ্যে দিয়ে নারীরা অসচ্ছলতাকে পিছনে ফেলে স্বচ্ছলতার পথে এগিয়ে যাবে।
সেই সাথে তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবে।
বসুন্ধরা শুভসংঘের এমন কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, সারাদেশে অসচ্ছল
নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সারাবছর বসুন্ধরা শুভসংঘ নানা ভাবে অবদান
রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর উপজেলার ১৫ জন নারীকে
তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে তাদের হাতে নতুন সেলাই মেশিন তুলে
দেওয়া হলো। এরমধ্য দিয়ে তাঁদের জীবিকার সম্ভাবনার দুয়ার খুলে গেলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category