নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
“প্রশিক্ষত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদের নেতৃত্বে শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারুক সুফিয়ান।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ট্রেনিং সম্পন্ন ব্যক্তিদের হাতে সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি।