• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নিয়োগ পাওয়ার ৭ দিনের মাথায় পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ পদে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. আনারুল হক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি পদত্যাগ করেন।
সাদা কাগজে পদত্যাগপত্রে তিনি লিখেছেন- ‘শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো।’
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আনারুল হক। এর আগে তিনি শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রহীম আলী বলেন, দুপুরে তিনি (আনারুল হক) পদত্যাগ করেছেন।
এর আগে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বলেছিলেন, আমাদের প্রিয় ক্যাম্পাস রাজশাহী কলেজে বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের দোসর এই অধ্যক্ষকে এই কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানিয়ে আসছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category