• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন

নেত্রকোনায় আধ্যাত্মিক সাধক শাহ্ সুফি আব্দুস সাত্তার খানের পঞ্চবার্ষিক ওরস অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 27;

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় সর্বত্যাগী আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ সুফি আব্দুস সাত্তার খান (রহ.)–এর স্মরণে তিন দিনব্যাপী পঞ্চম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হয়েছে। জেলার কেন্দুয়া উপজেলার ভূগিয়া গ্রামে খানেখান দরবার শরীফের উদ্যোগে ৪, ৫ ও ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে এ ওরসের আয়োজন করা হয়।

৪ ডিসেম্বর বাদ জোহর পবিত্র কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ওরসের সূচনা হয়। তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক আয়োজনে অংশ নিতে দেশ বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, মুরিদ ও আশেকানরা ভিড় করেন। ৬ ডিসেম্বর বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘোষণা করা হয় ।

ওরসকে কেন্দ্র করে এলাকার সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। মাজার প্রাঙ্গণে বসেছে নানা পণ্যের হাট-বাজার, আর ভক্তরা আশপাশের বিভিন্ন স্থানে কাফেলা স্থাপন করে আয়োজন করেছেন বাউল গানের আসর—যা মাজার এলাকা থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম খান বলেন,
“আধ্যাত্মিক সাধক আব্দুস সাত্তার খান সংসারজীবন ত্যাগ করে দীর্ঘ ৪১ বছর মহান আল্লাহর ইবাদত-সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছিলেন। তিনি ২০২০ সালের ২৮ নভেম্বর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর অগণিত ভক্ত এখানে আসেন এবং ইসলামের খেদমতে কুরআন তেলাওয়াত ও জিকির-আসকার করেন।”
তিনি আরও জানান, মাজারে সিজদাহসহ সব ধরনের শিরক ও বিদআতি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।

মাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হেলিম ভূইয়া বলেন,
“ওরস উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাজারের নতুন অবকাঠামো নির্মাণকাজ চলমান। তা সম্পন্ন হলে এখানে বৃদ্ধাশ্রম, হাসপাতাল, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক-উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।”
তিনি আরও জানান, হযরত সুফি আব্দুস সাত্তার খান (রহ.)–এর আদর্শ সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই দরবার শরীফের কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category