• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নৈতিক স্খলন ও ব্যভিচারের অভিযোগে বাউফলে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদকে বহিস্কার

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে মোঃ আরিফুজ্জামান রিয়াদ খানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা যুবলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি অবহিত করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লা যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আরিফুজ্জামান রিয়াদ খানের বিরুদ্ধে নৈতিক স্খলন ও ব্যভিচারের অভিযোগে মামলা হয়েছে। যা বিভিন্ন জাতীয় পত্রিকায় ও ইলেকট্রোনিক্স মিডিয়ায় প্রকাশিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় এবং কেন তাকে চূড়ান্ত বহিস্কার করা হবেনা, সে বিষয়ে ৭ কর্ম দিবসের মধ্যে যুবলীগের দপ্তর সেলে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এব্যাপারে আরিফুজ্জামান রিয়াদ খান বলেন, আমি এ সংক্রান্ত কোন চিঠি পাইনি। সাংবাদিকদের মাধ্যমে শুনেছি আমাকে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে আমাকে বরখাস্ত করারমত কোন ঘটনার সাথে আমি জড়িত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category