• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাট পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ১ জন চোরাকারবারিে আটক করেছে ।

দিনকাল বিডি / ৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

০৩ ডিসেম্বর ১৯৪০ ঘটিকায় চকচন্ডি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৬-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফার্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন চোরাকারবারী মোঃ রাজু মিয়া(২৯), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-পাটারিপাড়া, পোস্ট-ফার্সিপাড়া, থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৪,২০০/-টাকা।

০৩ ডিসেম্বর ২১০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬২ এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রসুলবিল গ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। যাহার সিজার মূল্য-২,৪১,১০০/-টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category