• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পত্নীতলায় দিবর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় নজিপুর ফ্রেন্ডস ক্লাবের অঙ্গসংগঠন দিবর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে চকসোনাতন মল্লিকপুর উম্মুলখায়ের ক্বওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা ২০২৫ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় পত্নীতলা উপজেলার চকসোনাতন মল্লিকপুর উম্মুলখায়ের কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা ২০২৫ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো:আবু শাহারিয়ার সিদ্দীকি শান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান।

এছাড়াও সংগঠনটির সহ সভাপতি মেজবাহুর নিশাত, প্রচার সম্পাদক রিফাত হোসেন,সদস্য সচিব আবু তিহান, দিবর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি তৌফিক হাসান, সহ-সভাপতি মাহফুজ আলম, সহ-সভাপতি কাওছার হোসেন, কোষাধ্যক্ষ শাকিল চৌধুরী, সক্রিয় সদস্য সাব্বির হোসাইন, আলামিন সহ মাদ্রাসার সকল ছাত্ররা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার শেষে তিন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে দেশ জাতির কল্যানে দোয়া ও মুনাজাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category