• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পত্নীতলায় প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে গণসংবর্ধনা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শহীদুজ্জামান সরকার ৪৭ নওগাঁ (ধামইরহাট -পত্নীতলা) -২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় পত্নীতলাবাসীর পক্ষ থেকে তাঁকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

শনিবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – বিএনপি জামাত বিভিন্ন নির্বাচনে ষড়যন্ত্র করে চলছে, দেশী বিদেশী প্রভুদের ইশারা ইংগিতে বিএনপি জামাত এখনো ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, ভাতৃ সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।

প্রতিমন্ত্রী নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আপনাদের ভালোবাসায আমি অভিভূত। অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সভাপতি আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষযক সম্পাদক

আবুল কালাম আজাদ অরুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, কৃষক লগী নেতা হাসান শাহরিয়ার পল্লব, ষুবলীগ নেতা আব্দুল মজিদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category