• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন করে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস/২০২২ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান, মাননীয় সাংসদ দিনাজপুর-৫ এবং সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোঃ আমিরুল মোমেনিন মোমিন, ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ, মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category