• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে অতর্কিত হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলার শিকার হয়েছেন মোঃ মানিক শাহ্ (৫১) ও হাশেম আলী শাহ্ (৪৫)। মঙ্গলবার সকাল ৯ টায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় তারা এই হামলার শিকার হয়। দীর্ঘদিন ধরে মানিক শাহ্ ও প্রতিপক্ষ সুলতান আলী শাহ্ (৫৮) এর মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের দক্ষিন হরিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মানিক শাহ্ ও একই ইউনিয়নের মোঃ সুলতান আলী শাহ্ এর মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও স্থানীয় ভাবে বিচরা শালিস পর্যন্ত হয়েছে। কিন্ত এর কোন প্রতিকার না হওয়ায় প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হচ্ছে মোঃ মানিক শাহ্ ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে মোঃ মানিক শাহ্ ও তার ভাই মোঃ হাশেম আলী শাহ্ বাড়ী থেকে চাচার বাড়ী যাওয়ার পথে মোঃ সুলতার আলী শাহ্ এর নেতৃত্বে তার দলীয় লোকজন অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় এলাকার লোকজন এসে তার প্রতিহত করে। এলাকাবাসী জানায়, এই বিরোধের জের ধরে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এ ব্যাপারে মোঃ মানিক শাহ্ অভিযোগ করে বলেন তিনি এবং তার পরিবারের সদস্যরা যে কোর মুহুর্তে প্রতিপক্ষের হামলায় বড় ধরনের ক্ষতিগ্রস্থ হতে পারেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে আজ মঙ্গলবার (২৮ শে ফেব্রæয়ারী) পার্বতীপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছি। ডায়েরী নম্বর ১৪৮৪ তারিখ ২৮/০২/২০২৩ ইং। যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার এস আই কামাল ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category