• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ৫ মে, ২০২৫

এম এ আলম বাবলুপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভায় স্কাইপিতে বক্তব্য রাখেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর – ফুলবাড়ি) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। রবিবার (৪ মে ) বিকালে উপজেলার হাবড়া ইউনিয়নের হাবড়া হাট, ছামির বাজার, উলিপুর রামচন্দ্রপুর বাজার ও হাবড়া চৌপথি বাজারে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় হাবড়া চৌপথিতে উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন সাদোর সভাপতিত্বে যুক্তরাষ্ট্র থেকে স্কাইপিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম,জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার,পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশীদ,পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী গোলাপসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ফুলবাড়ী উপজেলা নেতৃবৃন্দগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category