• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক মন্ত্রী ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি- বাংলাদেশ আওয়ামীলীগ, দিনাজপুর জেলা শাখা। সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাহেবপাড়া, কালিবাড়ি, রামপুরা ও সরকারপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ বছর দিনাজপুর জেলার সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ পূজা মন্ডব উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের ভবের বাজার চাম্পাতলীও পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, এবারে পার্বতীপুর উপজেলায় ১৪৯টি মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি পূজা মণ্ডপেই আইন-শৃঙ্গলা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category