• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

পার্বতীপুরে মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

সরকারী নির্দেশনা মোতাবেক দিনাজপুরের পার্বতীপুর পৌরসভাধীন মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিন্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয়টির নুতন নামকরণ করা হয়েছে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশ মোতাবেক সোমবার (১০ মার্চ) মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার স্থানীয় জনগণ ও স্কুল সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এক সভা আহ্বান করেন। সভায় সভাপতিত্ব করে পার্বতীপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল বারী খান।

সভায় সরকারী নির্দেশনা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা বিষয়ে একটি নির্বাহী আদেশ পাঠ করা হয়। এতে দিনাজপুরের পার্বতীপুরের পৌরসভাধীন মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে। বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থাপিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ এর সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, এএসএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সাবেক পৌর কমিশনার আব্দুর রফিক,বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা চামেলী বেগম ও নূর বানু, মরহুম নজরুল ইসলাম শিক্ষকের স্ত্রী রাহিলা বেওয়া,বিদ্যালয়ের ছাত্র আজিজুল হক,কামরুল হুদা শান্তু,বিপ্লব,আবু হেনা মোস্তফা কামাল,বদরুদ্দোজা বুলু,উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল মুনজের প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category