• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পূর্ণাঙ্গ নকশার অনুমোদন না নিয়েই রাসিকের ফুটপাত দখল করে ভবন নির্মাণের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনাপত্তিপত্র এনওসি এবং পূর্ণাঙ্গ নকশার অনুমোদন না নিয়েই ফুটপাত দখল করে একাধিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
রাজশাহী মহানগরীতে তেরখাদিয়ায় রাজশাহী এসব ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পথচারীদের জন্য তৈরি ফুটপাত দখলে নিয়ে ভবন তৈরী করা হচ্ছে। নির্মাণকারীরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগষ্টের সরকার পতনের পর শুরু হয় নির্মাণ কাজ। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের ফুটপাতদখল করে একটি তিনতলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। পাশে আরও দুটি অবৈধ স্থাপনা ফুটপাত দখল করে নির্মাণাধীন রয়েছে।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের এস্টেট শাখা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। সিটি কর্পোরেশন ফুটপাতে ভবন নির্মাণ বন্ধ রাখতে নির্দেশ দিলেও কর্ণপাত করেনি নির্মাণকারীরা।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান ভ‚-সম্পত্তি কর্মকর্তা আবু নুর মতিউর রহমান বলেন, সারোয়ার উদ্দিন নামের এক ব্যক্তি ফুটপাতের কিছু জায়গা তার দাবি করে সিটি কর্পোরেশনের কাছে অনাপত্তি চেয়েছিলেন। কিন্তু জায়গাটি সিটি কর্পোরেশনের হওয়ায় তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। ৫ আগষ্টের আগে বাধার কারণে কাজ করতে পারেনি। কিন্তু সরকার পতনের পর সে ফুটপাত দখল করে বাড়ি নির্মাণ শুরু করেছেন। এখন সে কোন বাধা মানছে না। ফুটপাত দখল করে করা ভবনগুলো আমরা ভেঙে ফেলব।
রাসিক সূত্রে জানা গেছে, সড়কটি প্রশস্ত করার সময় সিটি কর্পোরেশন সড়কের দুই পাশের কিছু জায়গা হুকুম দখল করেছিল। সড়ক প্রশস্তের পর দুই পাশে প্রশস্ত ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হয়। পাশে কিছু খালি জায়গা ছিল। এই জায়গাটি দখল করে তিন ব্যক্তি অবৈধ নির্মাণ শুরু করছেন। এখন রাসিকের মেয়র ও কাউন্সিলর পরিষদ না থাকায় বিনা বাধায় অবৈধ স্থাপনা নির্মাণ চলছে।
অন্যদিকে অভিযোগের পর ১৩ জানুয়ারি অবৈধ নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।
আরডিএর অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর নির্মাণকারীদেরকে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনটি স্থাপনার কোনটিরই কোন অনুমোদন নেই। নির্দেশনা না মানলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
ফুটপাত দখল করে ভবন নির্মাণের অভিযোগ প্রসঙ্গে সানোয়ার উদ্দিন বলেন, সড়ক প্রশস্ত করার সময় জায়গাটি অধিগ্রহণ করা হয়েছিল। কিছু জায়গা খালি ছিল। এই জায়গাটিতে তিনি ভবন নির্মাণ করছেন। তার নামে কাগজপত্র সব আছে। তবে বাড়ি নির্মাণের জন্য আরডিএর কোন অনুমোদন নেওয়া হয়নি বলে স্বীকার করেছেন তিনি।
তিনি অভিযোগ করেন, সাবেক মেয়র লিটন ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে ভবন নির্মাণ করতে দেননি। তাই এখন তিনি কাজ শুরু করেছেন।
নির্মাণকারী রবিউল ইসলাম বলেন, তিনি কয়েকটি দোকান নির্মাণ করছেন। জায়গাটি সিটি কর্পোরেশনের কিনা তিনি জানেন না। কারণ তাকে কেউ বাধা দেয়নি। কর্পোরেশনের জায়গা কিনা তিনি খোঁজ নেবেন বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category