• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পোরশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। রবিবার পোরশা-নিয়ামতপুর-সাপাহার উপজেলা বিএনপি ও এর
অংগ সংগঠনের উদ্যোগে সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান
অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা
বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। দোয়া মাহফিল
কর্মসূচী পরিচালনা করেন উপজেলা নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক
আব্দুল জব্বার। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম
বেনু চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক
আমিনুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর
রহমান শাহ্ধসঢ়; চৌধুরী, বিএনপির সাবেক সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ
রানা সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার
রোগমুক্তি এবং সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত
পরিচালনা করেন ওলামাদলের সদস্য মাও: শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category