• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে সরকারিভাবে বোরো ধান-চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন মান্দায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন রাজশাহীতে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ উদ্বোধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমেÑভূমিমন্ত্রী ফিলিং স্টেশন কারসাজিতে রাজশাহীতে তেল সংকট, বাড়ছে ভোগান্তি তেলের অজুহাতে বাড়তি ভাড়া, রাজশাহীতে যাত্রীদের ক্ষোভ নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার মূল হোতাসহ গ্রেপ্তার ১৫ পার্বতীপুরে এক প্রভাবশালী চক্রের কীর্তি নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১৯,৬০০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ আটক রাণীনগরের বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু ক্রেতাদের উপচে পড়া ভিড় রাণীনগরের পাখী পল্লীর খালের কালো জলের দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থীরা নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

পোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ইঞ্জিন চালিত নছিমন
ভটভটির ধাক্কায় আদিবাসীনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক রামলাল কুজুর (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার জাতীয়
আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক এবং তেঁতুলিয়া ইউনিয়নের কাঠপুকুর
গ্রামের মৃত রুপচাঁনের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, রামলাল
বুধবার বিকালে মোটরসাইকেল যোগে নওগাঁ কোর্ট থেকে ফেরার পথে
উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উপর
পৌঁছলে পিছন দিক থেকে আশা একটি স্টিয়ারিং (নসিমন) ভটভটি
তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর পড়ে যায়। এসময় নছিমন
ভটভটিটি তার মাথার উপরদিয়ে চলে যায়। ফলে সে ঘটনা স্থলেই মারা যায়।
খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানা
অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
রামলালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে তার ভাই জগেস সরদার গতকালই চাঁপাইনবাবগঞ্জ জেলার
গোমস্তাপুর উপজেলার চৌডাঙ্গা গ্রামের দুখু মিয়ার ছেলে শিরুল
(৩৫) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে
আসামী শিরুলকে আটক করা হয়েছে এবং নছিমন ভটভটিটি জব্দ করা
হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category