• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এম রইচ উদ্দিন,পোরশা(নওগাঁ)প্রতিনিধি: চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশায় গমের চাষ বৃদ্ধি পেয়েছে। বিগত বছরগুলিতে ফলন ভাল হওয়ায় গম চাষে আগ্রহী হচ্ছেন এ উপজেলার কৃষক। আবহাওয়া অনুকূলে থাকালে এবছর গমের ফলন ভাল হবে বলে মনে করছেন তারা। তবে গাছ এবং শীষে ভাল থাকায় বম্পার ফলন হবে বলছেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি রবি মৌসুমে গম চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪ হাজার ১৫০হেক্টর। তবে তুলনামুলক ভাবে গত বছরের  চেয়ে এবং এবারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী গম চাষ হয়েছে। উপজেলায় ৪ হাজার ৩৫৫ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে। উন্নত জাতের গম ডাব্লিউএমআরআই-৩, ডাব্লিউএমআরআই-৪, বারী-৩০, ৩২ ও ৩৩ চাষ করেছেন কৃষকরা। গম চাষে পানি কম লাগে এবং শ্রমিক খরচ কম এবং লাভ বেশি হয়। জলবায়ুর পরিবর্তনের সাথে গমেরও নতুন জাত উদ্ভাবন হয়েছে। কৃষকরা আশা করছেন বাজারে দাম ভাল থাকলে আগামীতে গমের চাষ আরো বৃদ্ধি পাবে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামের গমচাষী গনি আমিন ও রেজাউল ইসলাম জানান, এ বছর তারা তাদের জমিতে উন্নত জাতের বারী ৩০সগমের চাষ করেছেন। গম চাষে বিঘা প্রতি প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে। এছাড়াও  গম চাষে বিশেষ কোন  শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে গম উঠানো পর্যন্ত   দুইবার পানি সেচ দিলেই হয়। গম ভাল হলে বিঘা প্রতি প্রায় ১৫-২০মণের মতো হবে বলে তারা আশা করছেন। অপরদিকে নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের কৃষক সালামত ও বাংগাল পাড়ার বাবুল হাজি জানান, এবার তারা তাদের জমিতে উন্নত জাতের বারী- ৩০ গমের চাষ করেছেন। বোরো ধান চাষে খরচ বেশি হওয়ায় এবং দাম কম হওয়ায় গম চাষের প্রতি তারা বেশি আগ্রহী। চৈত্র ও বৈশাখ মাসে এলাকার সাধারন কৃষকদের ঘরে যখন খাবার থাকে না তখন গম থেকে কিছুটা সুবিধা পাওয়া যায় বলে তারা জানান। উপজেলা কৃষি কর্মকতার্ কৃষিবিদ মামুনুর রশিদ জানান, কৃষি অফিস থেকে কম পানিতে গম চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। দিন-দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ঠাঁ-ঠাঁ বরেন্দ্র অঞ্চল বিশেষ করে পোরশা উপজেলায় পানির প্রচুর সমস্যা। পানির সমস্যার কারণে কম পানি সেচের মাধ্যমে গম চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রণোদনা, প্রদর্শনী ও বীজ সহায়তার আওতায় কৃষি অফিস থেকে ২ হাজার ৪৮২ জন কৃষকে ২ হাজার ৫০০বিঘা জমিতে গম চাষের জন্য উন্নত জাতের গমের বীজ সরবরাহ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category