• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

পোরশায় জনপ্রতি ফিতরা নির্ধারণ

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় জনপ্রতি সদকাতুল ফিতর নির্ধারন করা হয়েছে। এতে সর্বনিম্ন ৭৫ ও সর্বোচ্চ ২ হাজার ৩৫৫টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার পোরশা আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া’র (পোরশা বড় মাদ্রাসা) ফাতওয়া বিভাগের প্রধান মুফ্তী মাওলানা আব্দুল আলিম ও শিক্ষা সচিব মুফ্তী মাওলানা মোস্তাফিজুর রহমান কাসেমীর সত্যায়নে মাদ্রাসার ফাতওয়া ও ইসলামি আইন গবেষনা বিভাগ থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গম, আটা, যব, পনির, খেজুর, ভুট্টা ও কিসমিস এর বর্তমান বাজারদর অনুযায়ী কেজি প্রতি দাম ধরে ফিতর নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে গমের দাম ৪৫টাকা কেজি দরে ১কেজি ৬৩৫গ্রাম গমের দাম ৭৪টাকা হয়। সে কারনে ফিতর আদায়ের সুবিধার্তে জনপ্রতি সর্বনিম্ন ৭৫টাকা ধরা হয়েছে। অপরদিকে, পনিরের দাম সর্বোচ্চ হওয়ায় ১ কেজি পনির দাম ৭২০ টাকা ধরে ৩ কেজি ২৭০ গ্রাম পনির দাম ২ হাজার ৩৫৪টাকা হয়। ফলে এ উপজেলায় কেউ সবোর্চ্চ ২ হাজার ৩৫৫টাকা ফিতর আদায় করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category