• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পোরশায় বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যেগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট গণের সম্মানে ইফতার মাহফিল করা হয়েছে। সোমবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি মাও: সাগর আলী। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হুজ্জাতুল্লাহ শেখ, সহসভাপতি কাওসার কামাল শাহ্, জেলা শিক্ষা সম্পাদক মাও: নজরুল ইসলাম ও পোরশা বড় মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে জামায়াতের আইবিডাবিøউএফ বিভাগের জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি নুরনবী, ওলামা বিভাগের সভাপতি আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাষ্টার, প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, বারিন্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতারে অংশগ্রহণ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category