• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কায়সার কামাল, আনন্দে ভাসছে নেত্রকোণাবাসী

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নেত্রকোণা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভূমি-প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ খবরে জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।

মঙ্গলবার দুপুরের দিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে নেত্রকোণা-১ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলীয় নেতাকর্মীরাও আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

বিএনপির নেতাকর্মীরা বলেন, কায়সার কামালের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নেত্রকোণাবাসীর জন্য গর্বের বিষয়। তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান মন্ত্রিপরিষদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে।

এর আগে ব্যারিস্টার কায়সার কামাল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার তিনি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।

এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “কায়সার কামাল প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নেত্রকোণা জেলাবাসী আনন্দিত। আমরাও উল্লাসিত উচ্ছ্বসিত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ আমরা।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিপরিষদ দেশের ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের দৃষ্টান্ত হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে।”

নে ক সু এর সাবেক এজিএস ও জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাত হাসান সৈকত বলেন

আমরা নেত্রকোণা বাসী আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে চির কৃতজ্ঞ, তিনি আমাদেরকে মূল্যায়িত করেছেন।

ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আমরা নেত্রকোণা বাসী আনন্দিত ও উদ্বাসিত। আমরা প্রত্যাশা করি একটি আদর্শিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে ব্যারিস্টার কায়সার কামাল অগ্রণী ভূমিকা পালন করবে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে কায়সার কামাল এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নেবেন এবং সীমান্তবর্তী জনপদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category