• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাট আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকালে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে প্রতিবাদ সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন । প্রতিবাদ সমাবেশ থেকে থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর অপরাধে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখিন করার দাবী জানানো হয় ।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাপতি এ্যাড ফরিদ উদ্দন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, আওয়ামী লীগ নেতা সরদার ওমর ফারুক, শ্রমীক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর, যুব লীগের যুগ্ন আহবায়ক ফারুক তালুকদার, সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, যুব মহিলালীগের সভাপিত লুনা সিদ্দিকী, সাধারন সম্পাদক তানিয়া খাতুন ,তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানাসহ আওয়ামী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category