• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

প্রেসক্লাব ত্রিশালের দুই বছর মেয়াদী কমিটি গঠন

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ত্রিশালে পেশাদার সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব ত্রিশাল-এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সকালে প্রেসক্লাব ত্রিশালের দ্বিবার্ষিক সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে স্বদেশ প্রতিদিন পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি ইমরান হাসান বুলবুল সভাপতি ও সময়ের আলো পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর হিমাদ্রি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এছাড়া, দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন সহ-সভাপতি, বাংলাদেশ টুডে’র প্রতিনিধি মমিনুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আবু রাইহান সিথিল অর্থ সম্পাদক, দৈনিক জনবানী’র প্রতিনিধি দূর্জয় ইসলাম ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি জিম্মানুল আনোয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
ভোরের কাগজের রাশেদুজ্জামান রনি, দৈনিক আজকের পত্রিকার ফাহাদ বিন সাঈদ, দৈনিক ইত্তেহাদের ফাহিম মন্ডল এবং দৈনিক প্রেক্ষাপটের মশিউর রহমান রাজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category