• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারত নাগরিক আটক।।

দিনকাল বিডি ২৪ / ৩০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি কর্তৃক আটক
অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৪২০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি’র নিয়মিত টহলদল টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন বাংলাদেশী নাগরিক সীমান্ত পিলার ৩১৫/৫-এস এর নিকট দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দাইনুর বিওপির টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে, কয়েকজন ব্যক্তিকে সীমান্ত পিলার ৩১৫/৫-এস হতে অনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুশরাপাড়া নামক স্থানে কয়েকজন ব্যক্তির ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় বিজিবি কর্তৃক তাদের অদ্য আনুমানিক ০৪৩০ ঘটিকায় আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো (ক) মোঃ কপেশ শেখ (৫৫), পিতা- মৃত মচেল শেখ, (খ) মোছাঃ চায়না বেগম (৪০), স্বামী- মোঃ ইব্রাহিম, (গ) মোঃ দবির শেখ (১৬), পিতা- মোঃ কপেশ শেখ (ঘ) মোঃ শামীম শেখ (৩৫), পিতা- মোঃ রজব শেখ, (ঙ) মোছাঃ আফরোজা বেগম (৩৫), স্বামী- শামীম শেখ, (চ) মোঃ আলমাছ শেখ (১৭), পিতা- শামীম শেখ সকলের গ্রাম- লালপুর কলোনি পাড়া, পোস্ট- লালপুর, থানা- লালপুর ও জেলা- নাটোর। আটককৃত ব্যক্তিদের প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা বাংলাদেশী নাগরিক এবং তা দীর্ঘদিন পূর্বে রাতের আধারে সীমান্ত (অজ্ঞাত) দিয়ে ভারতে প্রবেশ করতঃ রাজস্থান নামক এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সম্প্রতি ভারতীয় পুলিশ কর্তৃক অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের আটক অভিযান শুরু করায় তারা পুনরায় অবৈধভাবে দাইনুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।
বিজিবি কর্তৃক আটককৃত ব্যক্তিগণ প্রকৃত বাংলাদেশী নাগরিক কিনা তা যাচাইয়ের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও নিকট আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ পূর্বক জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশী নাগরিক হিসেবে সনাক্ত করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category