• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

মোঃআশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ( জাতিসংঘ শান্তি রক্ষা পদক প্রাপ্ত) মোঃ মোস্তাফিজার রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, খয়ের বাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক।

শুরুতে ফুলবাড়ীর বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে ফুলবাড়ী থানা পুলিশের পক্ষে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান তিনি তার বক্তব্যে বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ফুলবাড়ী থানা পুলিশ সজাগ রয়েছে, যারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় তাদের কঠোরভাবে দমন করা হবে।

পরে সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি জাফর আলী চৌধুরী বলেন ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে এই পরিস্থিতি ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে এ সময় তিনি হঠাৎ পিয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও সভায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি পক্ষে সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ ফুলবাড়ীতে যত্রতত্র পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রয়ের ব্যাপারে কর্তৃপক্ষের তদারকি বিষয়টি আলোচনায় নিয়ে আসলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category