• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ শনিবার, ৩ মে, ২০২৫

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। তারে ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ীর সাংবাদিকদের আয়োজনে ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে বিকেল ৫টায় ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীর প্রবীণ সাংবাদিক কৈলাস প্রসাদ গুপ্তের সভাপতিত্বে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংগঠনিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভোরের পাতা প্রতিনিধি লিমন হায়দার।বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী,বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি- কবির সরকার,প্রমুখ সংবাদকর্মীবৃন্দ।এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ,বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন,স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category