• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ফুলবাড়ীতে সামাজিক ফান্ড২য়প্রতিষ্ঠাবার্ষিকী

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক ফান্ডের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে সামাজিক ফান্ডের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আলম, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী বাবুল।উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র রায়। সামাজিক ফান্ড ফুলবাড়ীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ রুবেল হোসেন এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইক্রেটিস বিভাগের চিকিৎসক ডা. মোঃ নাজমুল হোসেন শাহ্, সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য মোঃ সাদেকুল ইসলাম শিমু।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উত্তর সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ শামীমা সুমি। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে একজনকে হুইল চেয়ার প্রদান করেন, শিক্ষা খাতে একজনকে ও চিকিৎসা খাতে একজনকে নগদ অর্থ প্রদান করেন। উল্লেখ্য যে, এসএসসি ব্যাচ ২০০৩ এর শিক্ষার্থীবৃন্দর অক্লান্ত প্রচেষ্টায় সামাজিক ফান্ড ফুলবাড়ী ২০২১ সালে স্থাপিত হওয়ার পর থেকে ১৪ জন সদস্য নিয়ে পদযাত্রা শুরু হয়।
যা বর্তমানে সংগঠনে এখন ৫৩ জন সদস্য। তারা সকলে এই সংগঠনে নিজের অর্থায়নে সাধারণ অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই সংগঠন সমাজে বিশেষ অবদান রাখবে বলে আশা করেছেন সামাজিক ফান্ড ফুলবাড়ীর সকল সদস্যবৃন্দ আরো বলেন মানুষ মানুষের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাব।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category