• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ৪।

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
সারাদেশে আওয়ামীলীগ লিফলেট বিতরণ করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে ককটেল বিস্ফোরনে আহত ৪।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিমতলা মোড় থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে ব্রীজের মুখে আসা মাত্র আওয়ামীলীগ সন্ত্রাসী নিষিদ্ধি ঘোষিত ছাত্রলীগ, যবুলীগ, স্বেচ্ছাসেবকলীগ সন্ত্রাসীবাহিনীরা উৎ পেতে থেকে মিছিলে পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে। ২টি বিস্ফোরণ হলেও বাকি ২টি অক্ষত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্নু সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নূরনবী বকুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২টি ককটেল উদ্ধার করে নিয়ে যান এবং ঘটনাস্থান পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফুলবাড়ীতে থমথমে অবস্থা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category