ফজলে মওলা( নওগাঁ)প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিষেশ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভৃমি) পলাশ উদ্দিন,উপস্থাপনায় উপজেলা মিহলা বিষয় কর্মকর্তা ফারুক আহমেদ,উপজেলা বিএনপির উপজেলা সাধারন আব্দুল হাদী টিপু চৌধুরী, কৃষি অফিসার সাবাব ফারহান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন সহ সভায় উপস্থিত ছিলেন।এসময় দায়িত্ব পাপ্ত উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়,সহকারী অফিসার মাহফুজুর রহমান। উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এবং মৎস্য জিবিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।